শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
চেলসির কিংবদন্তি গোলদাতা ববি ট্যাম্বলিং আর নেই সাড়ে তিন বছর পর পরিবারকে ফিরিয়ে দিল ফাতেমার মৃত্যুর খবর টাঙ্গাইলে দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, নিহত ১ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট, চাপে ট্রাম্প প্রশাসন

সাবেক প্রতিমন্ত্রী বিপুর গাড়ি-ফ্ল্যাট জব্দ, ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার তিনটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি, রাজধানীর বনানীতে তিনটি এ্যাপার্টমেন্ট ও পরিবাগে একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এসব ব্যাংক অ্যাকাউন্টে ৪০ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার টাকা জমা রেখেছেন নসরুল হামিদ।

দুদকের আবেদনে বলা হয়েছে, আসামি নসরুল হামিদ বিপুর নামে স্থাবর এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি নসরুল হামিদ বিপুর নামে অর্জিত বর্ণিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ /ক্রোক করা আবশ্যক।

পরে আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

গত বছরের ২৬ ডিসেম্বর নসরুল হামিদ, তার স্ত্রী সীমা হামিদ এবং ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে ৬৪ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিনটি মামলা দায়ের করে দুদক।

 

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit