শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

রাঙামাটি থেকে গ্যাস সিলিন্ডারের আঁড়ালে পাচাঁরকালে ট্রাকভর্তি চৌকাঠসহ আটক-২

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি থেকে অভিনব কায়দায় জ্বালানী গ্যাস সিলিন্ডারের নীচে করে পাচারের সময় ৫ টনের ট্রাকভর্তি চিড়াই কাঠের চৌকাঠ জব্দ করেছে কোতয়ালী থানা পুলিশ।রোববার সকালে রাঙামাটি মানিকছড়ি চেকপোষ্টে বিশেষ নজরদারির মাধ্যমে এই ট্রাকভর্তি কাঠগুলো আটক করা হয়।জব্দকৃত কাঠগুলোর মধ্যে বিক্রয় নিষিদ্ধ গোদা, গুট গুটিয়া, চাম্পা, কড়ই চিড়াই কাঠের চৌকাঠ রয়েছে। যেগুলোর বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা বলে জানাগেছে।

এসময় ঘটনাস্থল থেকে ট্রাক চালকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।তিনি জানান, রাঙামাটি থেকে সিলিন্ডারবাহী ট্রাকে করে প্রায় সময় কাঠ পাচার করছে একটি চক্র; এমন তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে ছায়া তদন্তে নামে কোতয়ালী থানা পুলিশ।

 
পরবর্তী সোর্সের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের নির্দেশনানুসারে রোববার সকালে মানিকছড়ি চেকপোষ্টে অভিযান পরিচালনা করে সিলিন্ডারবাহি ৫টন ওজনের বরিশাল-ট-১১-০২৫৮ নাম্বারের একটি ট্রাককে আটকিয়ে ৩৩টি সিলিন্ডারের নীচে সর্বমোট ৬৯৪ টুকরো চৌকাঠ পাওয়া যায়।এসময় ট্রাকটির চালক আব্দুল মান্নান(৩৫) ও কাঠের মালিক মোঃ আব্দুল অদুদ ওরফে কামরুল (৩৮) নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন কর্তব্যরত মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই চন্দন কুমার রায় ও এসআই রূপক কুমার রায়।
 
পুলিশ জানায়, চালক আব্দুল মান্নান রাঙ্গুনিয়া উপজেলাধীন ঠান্ডাছড়ির গাবতল ৪নং ওয়ার্ডের বাসিন্দা এবং কাঠের মালিক কামরুল ইসলামপুরস্থ ৭নং ওয়ার্ডের সাদেকনগরের হাজী নুরুল ইসলামের সন্তান।এদিকে কাঠভর্তি ট্রাকটিসহ আটককৃত দুইজনকে রাঙামাটির বনবিভাগের নিকট হস্তান্তর করা হলে বনবিভাগ কর্তৃপক্ষ এই ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত থাকা পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্তব্যরত ফরেষ্টার মোঃ সুলতানুল আজীম।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit