শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়েই কি অক্ষয়ের কামব্যাক?

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : বেশ কয়েকবছর ধরে একের পর এক ফ্লপ ছবি দিয়েই যাচ্ছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। বক্সঅফিসে অক্ষয়ের সর্বশেষ হিট সিনেমা ‘ও মাই গড ২’ তাও সেই ছবিটা অক্ষয়ের একার নামে হিট করেনি। কিন্তু এবার মনে হচ্ছে গত ১৮ এপ্রিল মুক্তি পাওয়া সিনেমা ‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়ে হয়ত বক্সঅফিসে কামব্যাক করতে চলেছেন অক্ষয়। এক হত্যাকাণ্ডের অজানা গল্প তুলে ধরা এই ছবিটি মুক্তির সঙ্গেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে; ঝড় তুলছে বক্স অফিসে।

স্যাকনিল্ক এর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, ছবিটি মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে ৮ কোটি রুপিরও বেশি আয় করেছে। প্রাথমিক অনুমান অনুযায়ী ছবিটি এখনও পর্যন্ত ২দিনে ৮.৮৯ কোটি আয় করেছে। এর আগে শুক্রবার ছবিটির মুক্তির দিনে আয় ছিল ৭.৭৫ কোটি। অর্থাৎ ছবিটি তার উদ্বোধনী দিনের আয়কে অল্প ব্যবধানে হলেও ছাড়িয়ে গেছে। শুধু ভারতের বক্স অফিসে ছবিটি এখন পর্যন্ত মোট আয় করেছে ১৬.৬৪ কোটি।

জানা গেছে, ‘কেশরী চ্যাপ্টার টু’ দেখতে শনিবার মোট ২০.৪৭% হিন্দি ভাষার দর্শক উপস্থিতি ছিলেন। এই ছবির সকালের শো-দেখতে দর্শক উপস্থিতি ছিল ১১.৬৮%। সপ্তাহান্তের কারণে দুপুর ও সন্ধ্যার শো-এ এই শতাংশের হার বেড়ে দাঁড়ায় যথাক্রমে ২২.৯১% এবং ২৬.৮৩%।

অন্যদিকে স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে সানি দেওলের ‘জাট’-এর গত ১০ দিনে বক্স অফিস কালেকশন ৬৯.৪০ কোটি রুপি। মুক্তির পর দশম দিনে এই ‘জাট’ প্রাথমিক অনুমান অনুসারে আয় করেছে ৩.৭৫ কোটি রুপি। অন্যদিকে মুক্তির পর ২০ দিন পর্যন্ত সালমান খানের ‘সিকান্দার’ মোট আয় করেছে ১০৯.৯৫ কোটি রুপি।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit