শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি

রাঙামাটিতে ছাত্রলীগ নেতা কর্তৃক মারমা তরুনীকে ধর্ষণের অভিযোগ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে ২২ বছর বয়সী এক মারমা তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। জেলার কাউখালীতে বাড়ির মালিকের হাতে এই ধর্ষিত তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ঘটনার পরপরই আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. ফাহিম (২৫) পালিয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কাউখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে বড়ডলু পাড়া গ্রামের বাসিন্দা ওই তরুণী। আসামি ফাহিম উপজেলার কলমপতি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ১ নম্বর ওয়ার্ডের বিনা ভোটের মেম্বার মো. আনোয়ারের ছেলে।

মামলার এজাহারে ভুক্তভোগী তরুণী উল্লেখ করেন, পোয়াপাড়া গ্রামের আনোয়ারের বাড়িতে ভাড়া থাকেন তিনি। আসামি গত ১৭ এপ্রিল রাতে ধর্ষণের চেষ্টা চালায়। বাঁধা দেওয়ায় ফাহিম তাকে মারধর করে। আহত হয়ে তিনি কাউখালী হাসপাতালে চিকিৎসা নেন এবং থানায় অভিযোগ দেন। এর আগেও আসামি মো. ফাহিম ওই তরুণীকে গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় ধর্ষণ করে।

রাঙামাটি জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, ভুক্তভোগীকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে। ভুক্তভোগীর ধর্ষণের পরীক্ষা ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ বলেন, ভুক্তভোগীর অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। তরুণীকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit