মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

মনিরামপুরে প্রযুক্তি নির্ভর বিশ্ব: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) :যশোরের মনিরামপুরে শুক্রবার বিকেলে প্রযুক্তি নির্ভর বিশ্ব: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের (বিপ্রকম) উদ্যোগে পৌরশহরের দক্ষিনমাথায় এ সেমিনারের আয়োজন করা হয়। মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের গণিত বিভাগের অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটির মাস্টার ট্রেইনার ও প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন , প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম মাকসুদুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহকারি অধ্যাপক বিএম আব্দুল হালিম, সাজেদুর রহমান লিটু, গৌতম রায়, গৌতম সরকার, অনুপ রায়, সঞ্জয় সরকার,সঞ্জয় কুমার দে প্রমূখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকুরিয়া কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক শাহীন আলম। সেমিনাওে আলোচনায় উঠে আসে প্রযুক্তি বিশ্বব্যাপী কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) গ্র্যাজুয়েটদের চাহিদা বেড়েছে, যারা গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাচ্ছেন । এছাড়াও, বিশ্বগ্রাম (গ্লোবাল ভিলেজ) ধারণার মাধ্যমে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি মানুষের মধ্যে সংযোগ বাড়িয়ে দিয়েছে ।তবে বেকারত্ব ও দক্ষতার ঘাটতি,ডিজিটাল বৈষম্য,সাইবার নিরাপত্তা বিষয়ে প্রযুক্তিনির্ভর বিশ্বের কিছু বড় চ্যালেঞ্জও আলোচনায় উঠে আসে। মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,নারীর অংশগ্রহণ বৃদ্ধি,সরকারি- বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধিসহ প্রযুক্তি খাতে বিনিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার উপর গুরুত্বারোপ করা হয়।উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব মনিরামপুর(বিপ্রকম)২০০৮ সাল থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit