সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ডায়াবেটিস থাকলেও যেভাবে বানালে খেতে পারবেন রসগোল্লা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২০৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ডায়াবেটিস থাকলে মিষ্টি খাওয়া বারণ। কিন্তু বাঙালির তো মিষ্টি ছাড়া সব আয়োজনই অসম্পূর্ণ। পয়লা বৈশাখ বা অন্য যে কোনো ধরনের অনুষ্ঠানে ভোজে শেষ মিষ্টি থাকতেই হবে। কিন্তু রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয়ে যদি মিষ্টি না খান, তাহলে তো মুশকিল। তবে যারা এ ধরনের সমস্যা আছেন, তাদের জন্য বাড়িতেই বানিয়ে নিন চিনি ছাড়া রসগোল্লা। চলুন জেনে নেই এর প্রণালী।

উপকরণ-

ছানা ১ কাপ

স্টিভিয়া ১ চা চামচ

ময়দা ১ চা চামচ

সুজি আধ চা চামচ

এলাচ গুঁড়ো সামান্য

বেকিং পাউডার একচিমটে

প্রণালী:

ছানা হাত দিয়ে মিহি করে মাখুন। এ বার ময়দা, এলাচ, সুজি, বেকিং পাউডার একসঙ্গে মেশান। এই মিশ্রণটিকে ১০-১২টি ভাগে গোল করুন।

এবার একটি পাত্রে তিন কাপ পানি গরম বসান। পানি ফুটে উঠলে তাতে বলগুলো দিয়ে জ্বাল দিন। প্রায় ৩০-৩৫ মিনিট জ্বাল দিতে হবে। পানি কমে এলে ফের পানি মেশান। এরপর সেই বলগুলো নামিয়ে চিনির বিকল্প মেশানো সামান্য পানিতে তা রেখে দিন। পাঁচ থেকে ছ’ঘণ্টা এভাবে ভিজিয়ে রাখুন। এরপর রসগোল্লা তৈরি।

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit