বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফুটপাত দখল করে চাঁদা আদায়ের অভিযোগ জুলাই শহিদদের আত্মদান জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা 

আলোচনায় মোটেও সন্তুষ্ট নই, ভোটের কাট অফ সময় ডিসেম্বর: ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি মোটেও সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার দুপুরে ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিককের ব্রিফ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি, ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়। 

মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরেই আমরা নির্বাচন চাই। প্রধান উপদেষ্টা বলেননি যে, ডিসেম্বরে ভোট হবে না। উনি ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন। তবে আমরা পরিষ্কার বলেছি যে, আওয়ার কাট অফ টাইম ইজ ডিসেম্বর। ডিসেম্বরের মধ্যেই ভোট হতে হবে। নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা না দেওয়া বিএনপি অসন্তুষ্ট জানিয়ে দলটির মহাসচিব বলেছেন, তারা বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনায় ‘একেবারেই সন্তুষ্ট নন’।

প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপির পরবর্তী অবস্থান সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, দল ও মিত্রদের সঙ্গে আলোচনা করে ‘আমরা আবার আপনাদের সামনে আসব’। নির্বাচনের তারিখ প্রলম্বিত করা হচ্ছে বলে মনে করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন। ‘তিনি এ কথা বলেননি যে ডিসেম্বরে (নির্বাচন) হবে না। কিন্তু জুন পর্যন্ত (সময়) নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট অফ টাইম ইজ ডিসেম্বর।’

আগেরবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ‘আশ্বস্ত’ বিএনপি এবার কেন ‘সন্তুষ্ট’ নয়, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘একই প্রশ্ন কেন অন্যভাবে নিচ্ছেন। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এটাই (নির্বাচন) ছিল মুখ্য বিষয়।’ফ্যাসিবাদী শাসনের যাতাকলে দীর্ঘদিন ধরে ক্ষমতার রাজনীতির বাইরে থাকা বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাওয়ার পাশাপাশি এ নিয়ে রোডম্যাপ চেয়ে আসছিল। এর মাঝেই ভোট নিয়ে তাদের বক্তব্য ও সরকারের অবস্থান জানতে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান বিএনপির শীর্ষস্থানীয় ৮ নেতা।

প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। জানা গেছে, বৈঠকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানায় বিএনপি। দলটির শীর্ষ নেতারা মনে করছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের ভিন্নমতপূর্ণ বক্তব্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ বিষয়েই প্রধান উপদেষ্টার কাছ থেকে তারা স্পষ্ট অবস্থান জানতে চান।

আগে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে ভোট হবে। তবে সম্প্রতি ড. ইউনূস একাধিকবার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে বিএনপি এ বক্তব্যে সন্তুষ্ট নয়। তাদের দাবি, নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা ও রোডম্যাপ প্রকাশ করতে হবে। অন্যথায়, দলটি যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আবারও মাঠের কর্মসূচিতে যেতে পারে। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit