শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ফরিদপুর টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি, হেলপার নিখোঁজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২০৫ Time View

ডেস্ক নিউজ : ২০০৭ সালে বলিউডে পা রাখা মাত্রই কাপুর পরিবারের মতো ফিল্মি পরিবারের এক তারকা সন্তানের প্রেমে পড়েন দীপিকা পাড়ুকোন। সেই তারকা সন্তানের নাম রণবীর কাপুর। ‘বচনা অ্যায় হাসিনো’ ছবির সেটে একসঙ্গে কাজ করার সময় প্রেমের সূত্রপাত হয়েছিল দীপিকা ও রণবীরের মধ্যে। 

সেই সম্পর্কের আয়ু খুব বেশি দিন না হলেও তা নিয়ে বলিউড পাড়ায় কম চর্চা হয়নি। এমনকি, রণবীরের প্রেমে এতটাই মজেছিলেন দীপিকা যে, তার নামের আদ্যক্ষর নিজের ঘাড়ে ট্যাটু পর্যন্ত করিয়ে ফেলেছিলেন নায়িক। এত কিছুর পরেও মন পাননি দীপিকা। 

অভিযোগ রণবীর নাকি ঠকিয়েছেন তাকে। দীপিকার সঙ্গে প্রেম ভাঙার পর থেকে ‘ক্যাসানোভা’ তকমা পান রণবীর। যদিও এমন তকমা মানতে নারাজ রণবীরের মা নীতু সিংহ। উল্টো দীপিকার মধ্যে খুঁত বের করলেন নীতু! রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-এর কফি আড্ডায় গিয়েছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কাপুর।

শোনা যায়, ‘সওয়ারিয়া’ সিনামায় একসঙ্গে কাজ করার সময় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীর ও সোনমের মধ্যে। তবে সেই সম্পর্কও স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা। ওই অনুষ্ঠানেই দীপিকা মন্তব্য করে বসেন, রণবীরের নাকি কন্ডোমের সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিত। দীপিকার কথায় সায় দেন সোনমও।

পরে ‘কফি উইথ কর্ণ’-এর ওই পর্বের সম্প্রচার হলে দীপিকার ওই মন্তব্যে কিছুটা অবাক হয়েছিলেন রণবীর। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে নীতু খানিক সাফাই গেয়ে বলেন, ‘আমার ছেলের প্রেমিকা বলতে একজনই ছিল সেটা দীপিকা। যদিও ওদের সম্পর্কে একটা খামতি ছিল। আমার ছেলে নিজের মতো থাকতে পারছিল না। সম্পর্কটা ভাঙার ছিল। প্রত্যেকের সম্পর্ক হয়, সেটা ভাঙে। মানুষ জীবনে এগিয়ে যায়। যদি সম্পর্কে সব কিছু ঠিকই থাকত তাহলে নিশ্চয় সেটা ভাঙত না।’

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit