সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
দুই সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট যানজট কমাতে তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন বিষয়ক সভা অনুষ্ঠিত ৪ দিন পর পুশইনের শিকার ১২ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ আর্জেন্টিনার জার্সি পরে আদালতে পলক, ভিডিও ভাইরাল রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস পবিত্র আশুরা কবে জানা যাবে কাল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও লেবানন থেকে সেনা সরাতে রাজি নয় ইসরায়েল

দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে : প্রেস সচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৫৭ Time View
ডেস্ক নিউজ : দেশ থেকে ইতোমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি। যেটুকু অশুভ এখনো রয়ে গেছে, তাও শিগগির দূর হয়ে যাবে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে রমনার বটমূলে বাংলা নববর্ষের বর্ষবরণ উৎসবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা এবার নতুনভাবে নতুন বাংলাদেশে নববর্ষ উদযাপন করছি। এটি এক মিলনমেলায় পরিণত হয়েছে। সবাই এসেছেন, উদযাপন করছেন।

তিনি আরও বলেন, আমরা চাই এই নতুন বাংলাদেশে সবাই আনন্দে থাকুক। দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাক। অশুভ, ঝরা-সবকিছু দূর হয়ে যাক। দেশ থেকে অমঙ্গল ইতোমধ্যে দূর হয়ে গেছে। আমরা প্রস্তুতি নিচ্ছি যেন নতুন বছরে বাংলাদেশ আরও ভালো কিছু করতে পারে।

প্রেস সচিবের স্ট্যাটাস : ‘আপা ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!’

প্রতিবারের মতো রঙের ছটা ও উৎসবের আমেজ থাকলেও এবার ভিন্ন আয়োজনে বরণ করা হয়েছে নববর্ষকে। এবারের আয়োজনে রাখা হয়েছে বিশেষ মোটিফ ফ্যাসিস্টের মুখাবয়ব। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!’

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন হাজারো মানুষ। শোভাযাত্রায় মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ।

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit