শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৯ Time View

স্বাস্থ্য ডেস্ক  : দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৬ হাজার ৯২৩ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৪ জন, গত এক মাসে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ জন। গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে, এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২৬/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit