মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

নববর্ষে দেখতে পারেন সেরা ৫ বাংলা সিনেমা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : আসুন এক নজরে জেনে নিই, পুরনো দিনের এমন ৫টি বাংলা সিনেমার নাম যেগুলোর কাহিনি, অভিনয়, মেকিং শুধু অতীতেই নয়, বর্তমান প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়। এগুলো হলো-

১। হারানোর সুর: বাংলা সিনেমায় রোমান্টিকতা খুঁজতে গেলে কালজয়ী অভিনয়শিল্পী উত্তম কুমার আর সুচিত্রা সেন ছাড়া গতি নেই। এ সিনেমা স্মৃতিভ্রষ্ট এক যুবককে কেন্দ্র করে নির্মিত। যিনি চিকিৎসা গ্রহণের সময় বিয়ে করেন একজন নারী ডাক্তারকে। কিন্তু হঠাৎ একদিন পুরনো স্মৃতি ফিরে পেয়ে তিনি ভুলে যান তার বিয়ে, স্ত্রীর কথা। এ সিনেমার জনপ্রিয় একটি গান হলো, তুমি যে আমার ওগো তুমি যে আমার। যারা সুন্দর কাহিনির পাশাপাশি সুরেলা গানের সুরে হারিয়ে যেতে চান তারা নববর্ষের দিন ‘হারানো সুর’ সিনেমাটি দেখতে পারেন।
 

বামে সপ্তপদী ও ডানে স্বরলিপি সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

 

২। সপ্তপদী: উত্তম কুমার আর সুচিত্রা সেনের জুটির আরও একটি সেরা সিনেমার মধ্যে সপ্তপদী সিনেমাটি উল্লেখযোগ্য। এ সিনেমার জনপ্রিয় চরিত্র ডক্টর কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউন। যে চরিত্রে অভিনয় করেছেন উত্তম-সুচিত্রা। এ সিনেমার কালজয়ী গান ‘এই পথ যদি না শেষ হয়’। যা এখনও সবার মুখে মুখে।
 
৩। স্বরলিপি: বাংলাদেশের রোমান্টিকধর্মী একটি সিনেমা স্বরলিপি। নাজনীন আহমেদের কাহিনিতে, আশীষ কুমার লোহর চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি নির্মাণ করেন নির্মাতা নজরুল ইসলাম। সিনেমা এগিয়ে যায় এক ধনীর ছেলেকে কেন্দ্র করে। যিনি বাবার ব্যবসার কাজের পরিবর্তে সংগীতে ক্যারিয়ার গড়তে চায়। বাবার সঙ্গে এ নিয়ে বিবাদে জড়ালে তিনি বাড়ি ছেড়ে চলে যান এবং ঘটনাক্রমে প্রেমে পড়েন বাবারই বন্ধুর নাতনীর। গল্পের শেষে অসহায় এক গীতিকারকে সাহায্য করতে কনসার্টে বিনামূল্যে গান গাইতে আসেন নায়ক। মানবদরদী ছেলেকে দেখে তখন বাবা তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

বামে মহানায়ক ও ডানে জীবন থেকে নেয়া সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

 

৪। মহানায়ক: বাংলাদেশের সিনেমায় মাস্টারপিস একটি সিনেমা বলা যেতে পারে আলোকবর্তী নির্মাতা আলমগীর কবিরের ‘মহানায়ক’ সিনেমাটি। এ সিনেমা নির্মিত হয়েছে প্লেবয় এক তরুণকে কেন্দ্র করে। যার প্রতারণার প্রথম অস্ত্র প্রেম। জীবনে অসংখ্য প্রেমিকা আসে তার। সে জীবনের চড়াই উতরাইয়ে সিনেমায় উঠে আসে উঁচুতলা আর নিচুতলার মানুষের বিভেদ, অন্যায়ের সাথে মানুষের বিবেককে জাগানোর কাজ। এ সিনেমার জনপ্রিয় একটি গান হলো, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই।

৫। জীবন থেকে নেয়া: সিনেম্যাটিক মেটাফোর বলতে যা বোঝায় তা সফলভাবে ব্যবহার করা হয়েছে জীবন থেকে নেয়া সিনেমায়। বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী সিনেমা মনে করা হয় এ সিনেমাকে। একটি পরিবারের সঙ্গে রাষ্ট্রের সাদৃশ্য, সংগ্রামী মনোভাব, প্রতিবাদের ভাষা যেভাবে তুলে ধরা হয়েছে তা চমকপ্রদ। একই সঙ্গে দেশ, পরিবারকে ভালোবাসতে শেখায় জহির রায়হানের কালজয়ী এ সিনেমাটি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit