শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

চৌগাছায় সেই কৃষকের তিন গরু উদ্ধার করেছেন পুলিশ 

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭১ Time View
এম এ রহিম  চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাঠ থেকে কৃষক ওমর আলীর কাছ থেকে  ছিনিয়ে নেওয়া সেই তিনটি গরু উদ্ধার করেছেন পুলিশ। গরু ফেরত পেয়ে আনন্দে কেঁদে দেন কৃষক ওমর আলী। তিনি  দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওযায় থানা পুলিশকে ধন্যবাদ জানান। একদিনের মধ্যে পুলিশ এ গরু উদ্ধার করে কৃষকের বাড়ীতে পৌঁছিয়ে দেন। উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের দেবালয় গ্রামে এ ঘটনা ঘটে।  
রোববার (১৩ এপ্রিল) দুপুরে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে গরুগুলো উদ্ধার করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গরুগুলোর মালিক কৃষক ওমর আলীর জিম্মায় দেওয়া হয়। ভুক্তভোগী ওমর আলী চোখের পানি মুছে বলেন, “আল্লাহর রহমতে গরুগুলা ফিরে পাইছি। আমি থানার ওসি স্যারের প্রতি কৃতজ্ঞ, উনি না থাকলে গরুগুলা পেতাম না।”

খবর শুনে প্রবাস থেকে মোবাইলে যোগাযোগ করেন গরুর প্রকৃত মালিক ওমর আলীর ছোট ছেলে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “বিদেশে কষ্ট করে টাকা পাঠাইছি গরু পালনের জন্য। যখন শুনলাম গরু নিয়া গেছে, বুকটা ফেটে গেছিল। আজ গরুগুলা ফিরছে, শান্তি লাগতেছে। সাংবাদিক ভাইদের আর পুলিশকে অসংখ্য ধন্যবাদ।”

এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “আমরা অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাটি গুরুত্ব সহকারে নিই। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় গরুগুলোর অবস্থান শনাক্ত করি এবং দ্রুত অভিযান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হই।”উল্লেখ , শনিবার দুপুরে দেবালয় পশ্চিম মাঠে স্থানীয় মকফুল হোসেন, আব্বাস আলী ও মিকাইল ইসলামের বিরুদ্ধে গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ করেন কৃষক ওমর আলী।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ দেখা দেয়। চৌগাছা থানার এই সফল অভিযানে একদিকে যেমন গরু ফিরে পেয়ে কৃষক পরিবারে আনন্দের জোয়ার বইছে, অন্যদিকে পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit