শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

সীতাকুণ্ডে কারখানায় দুর্ঘটনায় নিহত ২, নির্বাহী পরিচালক বলছেন ‘জানেন না কিছু’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) দুপুরে কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকার মো. মোস্তফা (২৫) ও মিরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়নের করুয়া এলাকার রিফাত (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে এসির কাজ করতে গিয়ে কম্প্রেসার মেশিন নিয়ে একটি ইলেকট্রিক্যাল হোয়েস্টে করে তারা চতুর্থ তলায় ওঠার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান দুজনেই। পরে গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে জিপিএইচ ইস্পাত কারখানার নির্বাহী পরিচালক আলমাস শিমুল বলেন, “দুর্ঘটনার বিষয়ে আমার কোনো তথ্য নেই। আমি এখন কারখানার বাইরে আছি।”

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, “কারখানায় কাজ করার সময় দুই শ্রমিক মারা গেছেন। যদি নিহতদের পরিবার থেকে অভিযোগ দেওয়া হয়, তাহলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৫,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit