শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

জোড়া ভুলের পর গোলকিপারকে ছাঁটাই করলেন ইউনাইটেড কোচ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্টার মিলান ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর পর থেকেই সমালোচনা পিছু ছাড়ছে না আন্দ্রে ওনানার। ইউনাইটেডের গোলবারের প্রহরীর দায়িত্বে থাকা এই ফুটবলার প্রায়ই নিজের ভুলের কারণে খবরের শিরোনাম। সবশেষ ইউরোপা লিগের ম্যাচে লিওঁ-র বিপক্ষে জোড়া ভুলের জেরে স্কোয়াডে জায়গা হারিয়েছেন তিনি।

ইউরোপা লিগে গত বৃহস্পতিবার লিওঁর বিপক্ষে ২-২ গোলে ড্র করে ম্যানইউ। রেড ডেভিলরা দুটি গোলই হজম করে গোলকিপার ওনানার ভুলে। রোববার (১৩ এপ্রিল) নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে রেড ডেভিলরা। এই ম্যাচের স্কোয়াডে ওনানাকে রাখেননি আমোরিম। ক্লাবের সূত্র দিয়ে বিবিসি জানায়, ‘পুরোপুরি বিশ্রাম ও বাইরের সবকিছু থেকে বিচ্ছিন্ন’ থাকতেই ওনানাকে আসছে ম্যাচের স্কোয়াডে রাখেননি কোচ আমোরিম।
এখন ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে নিউক্যাসল। ৩১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ধুঁকছে রেকর্ড ১৩ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় আজ (রোববার) রাত সাড়ে ৯টায় নিউক্যাসলের মাঠে নামবে রুবেন আমোরিমের শিষ্যরা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit