শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা

এবার এআইয়ের ফাঁদে ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৯৪ Time View
ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোথায় আছেন—তা নিয়ে গত কয়েক মাস ধরেই নানা গুঞ্জন চলছে। কেউ বলছেন তিনি আত্মগোপনে, কেউ বলছেন বিদেশে। এরই মধ্যে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে তাকে কলকাতার ‘নর্থ সিটি’ হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু সত্যি কি তাই?রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি আদতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো। অর্থাৎ এটি বাস্তব নয়।

ছবিটিতে ওবায়দুল কাদেরকে একটি কোটের কলার তুলে মুখ আড়াল করতে দেখা যায়। কিন্তু সাধারণ কোটের কাপড় মুখ ঢাকার মতো সহজে বাঁকানো যায় না। পাশাপাশি ছবির পেছনের ভবনের গঠন, জানালার অদ্ভুত প্রতিসাম্য এবং রাস্তাঘাটের অতিরিক্ত মসৃণতা—সবই এআই গ্রাফিকসের চেনা বৈশিষ্ট্য।

এছাড়া, গুগল ম্যাপে খোঁজ নিয়ে দেখা গেছে, কলকাতার বাগমারী রোডে সত্যিই ‘নর্থ সিটি’ নামের একটি হাসপাতাল আছে। তবে ছড়ানো ছবির সঙ্গে হাসপাতালটির আসল চেহারার বেশ কয়েকটি অসামঞ্জস্য রয়েছে। যেমন: আসল ভবনে পাঁচটি জানালা, এআই দিয়ে বানানো ছবিতে চারটি। সাইনবোর্ডের লেখা ও ডিজাইন আলাদা। অ্যাম্বুলেন্সে নাম ছাড়া আর কিছু লেখা নেই, যা বাস্তবের অ্যাম্বুলেন্সে থাকে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো—ছবিটি যখন এআই শনাক্তকারী টুল ‘সাইটইঞ্জিন’-এ যাচাই করা হয়, তখন এতে এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ দেখায়।

এদিকে, একদিন আগেই ‘সকাল সন্ধ্যা’ নামের এক ডিজিটাল সংবাদমাধ্যমের সম্পাদক ফেসবুকে দাবি করেন, তার এক বন্ধু নাকি ওবায়দুল কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখেছেন। এর পর থেকেই গুজব আরও গাঢ় হয়।

তবে ছড়ানো ছবিটি যে বাস্তব নয়, তা এখন প্রযুক্তিগত বিশ্লেষণেই প্রমাণিত। রাজনৈতিক আলোচনার উত্তাপের মধ্যেই এই এআই-generated ছবি নিয়ে এখন চলছে নতুন বিতর্ক।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit