মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

স্ত্রীর সঙ্গে ডিভোর্স, ৫০ লিটার দুধ দিয়ে প্রবাসীর গোসল

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ Time View

ডেস্ক নিউজ : স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ায় ৫০ লিটার দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস ফেরত বদিউজ্জামান শিকদার নামে এক প্রবাসী। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

শুক্রবার বিকালে উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উৎসুক শত মানুষের সামনে তিনি এ কাণ্ড ঘটান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে পূর্ব সদরদী এলাকার মৃত বারেক শিকদারের পুত্র সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামানের সঙ্গে পার্শ্ববর্তী ঘারুয়া গ্রামের সোমা আক্তারের পারিবারিকভাবে বিবাহ হয়। পরবর্তীতে দীর্ঘ দিন ধরে দাম্পত্য কলহের পর স্ত্রী ডিভোর্স দেন বদিউজ্জামান। তাদের সংসারে ২টি ছেলেমেয়ে রয়েছে।

এ ঘটনার পর তিনি ৫০ লিটার দুধ দিয়ে গোসল করেন। ঘটনাটিতে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই বিষয়ে বদিউজ্জামান জানান, আমার সাথে ১৭ বছর আগে পারিবারিকভাবে সোমা আক্তারের বিবাহ হওয়ার পর থেকেই দাম্পত্য কলহ-বিবাদ চলে আসছিল। তিনি পরকীয়ায় আসক্ত থাকায় এর আগে একবার ডিভোর্স হয় পরবর্তীতে আবার আমি পারিবারিক পরিস্থিতির জন্য মেনে নিয়ে বিবাহ করি। এবার তাকে অনেক অনুরোধ করার পরেও তিনি ডিভোর্স চাইলে আজই স্থানীয় কাজীর মাধ্যমে ডিভোর্স হয়ে যায়। এরপর আমার সন্তান ও স্থানীয় ভাইয়েরা বলে দুধ দিয়ে গোসল করতে।

এই বিষয়ে সোমা আক্তারের যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তার বক্তব্য পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/দুপুর ১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit