মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শার্শায় ট্রাক-লরি চাপায় গৃহবধু নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১১৪ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা : যশোরের শার্শায় ট্রাক-লরি চাপায় তানিয়া নামে এক গৃহবধু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতি রাতে যশোর -বেনাপোল মহা সড়কের শ্যামলাগাছি নামক স্থানে। নিহত গৃহবধু শার্শার লাউতাড়া গ্রামের মোঃ সেলিম হোসেনের স্ত্রী।তানিয়া খাতুন ১১ বছরের এক মেয়ে সন্তানের জননী। সূত্রে জানাগেছে, লাউতাড়া গ্রামের সেলিম হোসেন বৃহস্পতিবার রাতে স্ত্রী তানিয়া খাতুনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে সুবর্ণখালী গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় বেনাপোল থেকেছেড়ে আসা পন্যবাহি একটি ট্রাক-লরি পেছন থেকে চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দেয়।

ট্রাকের ধাক্কায় সেলিম হোসেনের স্ত্রী রাস্তায় পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। আগত হয়মে,াটরসাইকেল চালক নিহত তানিয়ার স্বামী সেলিম হোসেন। তবে ট্রাক-লরি চালক দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান ট্রাক – লরি চাপায় গৃহবধু নিহতের সত্যতা শিকার করেছেন। শুক্রুবারবেলা ১০ টার সময় লাউতাড়া গ্রামের ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে গৃহবধু তানিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়। মরহুমা তানিয়া খাতুনের নামাজে জানাজায় জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর জেলার সাবেক আমির মাওঃ আজিজুর রহমানসহ বিভিন্ন শ্রেনী পেষার মানুষ অংশ গ্রহন করেন। তানিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit