বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

মিয়ানমারে ফের ভূমিকম্পের আঘাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে ফের ভূমিকম্প আঘাত হেনেছে।  শুক্রবার (১১ এপ্রিল) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। দেশটির জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  খবর এনডিটিভির। 

এনসিএস বলছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। যার ফলে আফটারশকের আশঙ্কা দেখা দেয়। এর আগে, গত ২৮ মার্চ ৭ দশমিক ৭ মাত্রার মহাশক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। এরপর আরেকটি বড় ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।

দেশটিতে এক শতাব্দির বেশি সময়ের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে শত শত বছরের প্রাচীন গির্জা ও আধুনিক ভবনও ধসে যায়। শক্তিশালী এই ভূমিকম্পে ৩৬০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।  আহত হয়েছেন ৫ হাজারেরও বেশি।  এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

ভূমিকম্পের পর সর্বপ্রথম চীন, রাশিয়া এবং ভারত সেখানে উদ্ধারকারী পাঠায়। পরবর্তীতে বাংলাদেশ থেকে উদ্ধারকারী দল মিয়ানমারে যায়। তারা ভবনের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধার ও তাদের শনাক্ত করার কাজটি করছেন।

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit