বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ কন্যার জন্মদিনে আবেগঘন ছবি প্রকাশ দীপিকা-রণবীরের বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ ৫ ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত

‘আমার টাকায় গাজায় যেন বোমা না ফেলে, ইসরাইলের পণ্য বয়কটের দাবি’

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৬০৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : গাজা উপত্যকায় ইসরাইলের লাগাতার আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধ এবং গাজায় ইসরাইলি হত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আশুলিয়া ফার্মাসিস্ট এন্ড ক্যামিস্টস এসোসিয়েশনের সদস্যরা। মানববন্ধন ও বিক্ষোভের মূল লক্ষ্য ছিল-ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি  প্রকাশ করা।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের নরসিংহপুর বাসস্ট্যান্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। সংগঠনটির সভাপতি মো: শরীফুল ইসলাম পাঠানের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন,  সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম (সার্জেন্ট অব:) ও সদস্য সচিব এমএ হাসান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনটির সভাপতি শরীফুল ইসলাম পাঠান বলেন, তোমার টাকায় যেন না হয় গাজায় বোমা ফেলার কারণ, ইসরাইলি পণ্য মানে গাজায় রক্ত, আমাদের টাকায় আর চলবে না হত্যাযজ্ঞ। কিছু আন্তর্জাতিক কোমল পানীয় কোম্পানি যেমন কোকাকোলা, স্প্রাইট, সেভেন আপ ইসরাইলেও ব্যবসা করে এবং তাদের লাভের অংশ ইসরাইলি আগ্রাসনে ব্যয় হয়।

তাই দেশীয় কোম্পানিগুলোর উচিত দোকানদারদের প্রণোদনা দিয়ে এ পণ্যগুলোর বিকল্প তৈরি ও জনপ্রিয় করা। আমরা মুসলমান হিসেবে ইজরাইলের পণ্য ব্যবহার বন্ধ করা হোক। তিনি আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চলবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit