বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ কন্যার জন্মদিনে আবেগঘন ছবি প্রকাশ দীপিকা-রণবীরের বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ ৫ ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত

হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
আন্তর্জাতিক ডেস্ক  : মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিকের তুলনায় কমে গেছে। প্রাথমিক ট্র্যাকিং তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এই জলপথ দিয়ে মাত্র ছয়টি পণ্যবাহী জাহাজ পার হয়েছে। আগের দিন সোমবার এ সংখ্যা ছিল নয়টি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।রয়টার্সের উদ্ধৃত কেপলারের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১২টি জাহাজ চলাচল করেছে। সেই হিসাবে মঙ্গলবারের জাহাজ চলাচলের সংখ্যা স্বাভাবিক গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

তবে ট্র্যাকিংয়ের এই সংখ্যা পরবর্তী সময়ে পরিবর্তিত হতে পারে। কারণ সমুদ্রযাত্রার সময় কিছু জাহাজ নিরাপত্তা বা অন্যান্য কারণে তাদের ট্রান্সপন্ডার বন্ধ রাখে।

কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার চলাচল করা ছয়টি জাহাজের মধ্যে পাঁচটি হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে এবং একটি বের হয়েছে। এসব জাহাজের মধ্যে একটি পানাম্যাক্স ও একটি ইন্টারমিডিয়েট ট্যাংকার ছিল।

এদিকে আরেক গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতেও জাহাজ চলাচল কিছুটা কমেছে। মঙ্গলবার সেখানে মোট ২৫টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ১১টি প্রবেশ করেছে এবং ১৪টি বের হয়েছে।

গত ১০ দিনে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২৭টি জাহাজ চলাচল করেছে। অর্থাৎ সাম্প্রতিক দিনের চলাচলও গড়ের তুলনায় কম।

মঙ্গলবার বাব আল-মান্দেব দিয়ে চলাচল করা জাহাজগুলোর মধ্যে দুটি সুয়েজম্যাক্স, আটটি আফ্রাম্যাক্স এবং একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ট্যাংকার ছিল।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit