শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

চৌগাছায় ছাত্রদল নেতার ওপর হামলা: শীর্ষ দুই পদে স্থগিতাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৬২ Time View
এম এ  রহিম চৌগাছা( যশোর) : যশোরের চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকির ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ উঠেছে একই সংগঠনের অন্য নেতাদের বিরুদ্ধে। এ ঘটনা ছাত্রদলের স্থানীয় অঙ্গনে চরম উত্তেজনার সৃষ্টি করেছে। মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে চৌগাছা শহরের পাঁচনামনা মোড়ের মেসার্স আর এস ফিলিং স্টেশনে এই হামলার ঘটনা ঘটে।আহত ছাত্রদল নেতা রকি জানান, এদিন দুপুরে তিনি একটি পেট্রোল পাম্পে যান তেল নিতে। সে সময় হঠাৎ করেই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারকসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালান।
হামলার মুহূর্তের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অন্তত চার থেকে পাঁচজন যুবক রকিকে আক্রমণ করে। একজন আগে আঘাত শুরু করলে বাকিরাও একযোগে মারধরে অংশ নেয়।এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দীন ও চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেনের সাংগঠনিক পদ স্থগিত করেছেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ না দেওয়া হলেও রকির পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থার প্রস্তুতির কথা জানানো হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৫,/সকাল ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit