সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

জিয়াউর রহমানের বহুল আলোচিত গণিখাল খননকৃত সেই দূর্গম ফারুয়ায় ৪৫ বছর পর রাঙামাটি বিএনপির খাল খনন কর্মসূচী 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৭১ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটি বিলাইছড়ি ফারুয়ার স্থানীয় গ্রামবাসীর চাষাবাদ নিশ্চিত করতে জিয়াউর রহমানের বাস্তবায়িত গনিখাল দীর্ঘ ৪৫ বছর পর আবারো খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ। আজ বিলাইছড়ি ফারুয়া ইউনিয়নের গণিখাল কাটা কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন। এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আলী বাবর,  সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ফারুয়া ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাঙ্গামাটি বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের সাড়ে পরিবারের খাদ্য সংকট দূর করতে গনিখালকে খনন করে ৩ শতাধিক একর চাষযোগ্য ভুমি তৈরি করেন।  এর পর থেকে স্থানীয়রা চাষাবাদ করে নিজেদের খাদ্য সংকট দূর করতে সক্ষম হয়। পরে কয়েক বছরের বন্যা ও পাহাড় ধ্বসের কারণে খাল ভরাট হয়ে যাওয়ায় চাষাবাদ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের কথা চিন্তা করে রাঙ্গামাটি জেলা বিএনপি পুনরায় এই খান খনন কর্মসূচি বাস্তবায়ন করে।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit