শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সীগঞ্জ জেলার উন্নয়নে সরকারি মেডিকেল কলেজ স্থাপন, সড়ক ও জনপথ বিভাগের রাস্তাঘাট উন্নয়ন, রাস্তা সংক্রান্ত প্রকল্প ও কাটাখালি খাল উন্নয়ন প্রকল্পসহ নানা উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে। 

মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন ও সড়ক পথের অবকাঠামোগত উন্নয়নের জন্য দ্রুত সময়ের মধ্যে একাধিক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ তিন উপদেষ্টার উপস্থিতিতে এক বিশেষ সভা শেষের সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মুন্সীগঞ্জ পৌর ভবন, শিল্পকলা একাডেমি সংস্কারসহ গণসদন এলাকায় কালচারাল কমপ্লেক্স নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। তিনি বলেন, এ সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা অধিকাংশই মুন্সীগঞ্জের সন্তান বা তাদের কোনো না কোনোভাবে এ এলাকার মাটি ও মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit