শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

জোকোভিচের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির মেসি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অসাধারণ এক মুহূর্তই নেমে এসেছিল গতকাল। ফুটবলের মহাতারকা লিওনেল মেসি হাজির হয়েছিলেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচের ম্যাচ দেখতে। মায়ামি ওপেনের সেমিফাইনালে গ্রিগর দিমিত্রভকে ৬-২, ৬-৩ ব্যবধানে হারান জোকোভিচ। গ্যালারিতে বসে সেই ম্যাচ উপভোগ করেন মেসি। পরে দুই কিংবদন্তি একসঙ্গে ছবি তোলেন, যেখানে দেখা যায়, জোকোভিচ মেসির জন্য একটি জার্সিতে স্বাক্ষর করছেন।  

বর্তমানে মেসি ইন্টার মায়ামির হয়ে খেলছেন এবং মায়ামির অন্যতম বড় তারকায় পরিণত হয়েছেন। বিভিন্ন ক্রীড়াবিদরা মায়ামিতে এলে মেসির খেলা দেখতে মাঠে যান। এবার মেসি ফিরিয়ে দিলেন সে সৌজন্য, হাজির হলেন হার্ড রক স্টেডিয়ামে জোকোভিচের খেলা দেখতে।  

ম্যাচের পর জোকোভিচ ইনস্টাগ্রামে মেসির সঙ্গে তোলা ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি মেসির জন্য একটি জার্সিতে লিখেছেন ‘তোমার পরিবারের জন্য’। মেসিও জোকোভিচকে ইন্টার মায়ামির একটি হোম জার্সি উপহার দেন। পোস্টে জোকোভিচ ক্যাপশন দেন, ‘একজন মহান মানুষ ও তার পরিবারের সঙ্গে দেখা করা ছিল সম্মানের। ধন্যবাদ, লিও।’  

সে ম্যাচে ৭১ মিনিটের মধ্যেই দিমিত্রভকে হারিয়ে রেকর্ড ৬০তম মাস্টার্স ১০০০ ফাইনালে ওঠেন জোকোভিচ। এছাড়া, তিনি রজার ফেদেরারের রেকর্ড স্পর্শ করেন, যেখানে টানা ২০ মৌসুম ট্যুর লেভেলের ফাইনাল খেলার কীর্তি গড়েছেন। এবারের ফাইনাল জিততে পারলে তিনি ১০০তম এটিপি টাইটেল জয়ের তালিকায় ঢুকে পড়বেন। এখন পর্যন্ত এই মাইলফলক ছুঁতে পেরেছেন মাত্র দু’জন খেলোয়াড় – রজার ফেদেরার ও জিমি কনর্স।

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit