শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ইবোলার ঝুঁকি নিয়ে সতর্ক সৌদি আরব, ৩ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সঙ্গে চীন যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐক্যমত হয়েছে: মাহদী আমিন বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬ মাওবাদী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৬ জন মাওবাদী নিহত হয়েছে। অভিযানে দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিহত মাওবাদীদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান, ছত্তিশগড়ের সুকমা জেলার কেরালাপাল থানার এলাকায় মাওবাদীদের উপস্থিতির গোপন তথ্য পাওয়ার পর শুক্রবার এই অভিযান শুরু করা হয়। তথ্যের ভিত্তিতে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি যৌথ দল অভিযান চালায়। শনিবার সকাল ৮টা থেকে মাওবাদীদের সঙ্গে টানা বন্দুকযুদ্ধ শুরু হয়, যা কয়েক ঘণ্টা ধরে চলে।

স্থানীয় সময় সকাল ১০টার দিকে পুলিশ জানায়, অভিযানের পর ঘটনাস্থল থেকে ১৬ জন নিহত মাওবাদীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একে-৪৭, এসএলআর, ইনসাস রাইফেল, ৩০৩ রাইফেল, রকেট লঞ্চার ও বিস্ফোরকসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, এনকাউন্টারে দুই ডিআরজি বিএসএফ ও আহত হয়েছেন, তবে তারা শঙ্কামুক্ত এবং তাদের চিকিৎসা চলছে। 

এটি গত ১০ দিনের মধ্যে দ্বিতীয় বড় নিরাপত্তা বাহিনীর অভিযান। এর আগে ২০ মার্চ বিজাপুর-দান্তেওয়াড়া অঞ্চলে আরও ২৬ জন মাওবাদী নিহত হয়েছিল। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১১৬ জন মাওবাদী নিহত হয়েছে। বাস্তার অঞ্চলের সাতটি জেলা-যার মধ্যে বিজাপুর, সুকমা ও দান্তেওয়াড়া অন্তর্ভুক্ত-সেখানে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযানের ঘটনা ক্রমশ বাড়ছে।

সূত্র: দ্য হিন্দু

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit