সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

এক উপাদানেই কমে বলিরেখা, ব্রণ, মানসিক চাপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৩৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে ও ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে চন্দন দারুণ কার্যকরী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে আসুন এক নজরে জেনে নিই, চন্দনের নানা গুনাগুণ সম্পর্কে-

১। ব্রণ: ব্রণের সমস্যা সমাধানে চন্দন সবচেয়ে কার্যকরী। চন্দন ত্বকের তেলতেলে ভাব কমিয়ে ব্রণ ও র‌্যাশ কমাতে সাহায্য করে। গোসলের আগে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে চন্দন গোলাপজলে মিশিয়ে দশ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 
২। মানসিক চাপ: মানসিক চাপ কমাতে চন্দনের তেল কার্যকরী। অ্যারোমাথেরাপির অংশ হিসাবে অনেকেই চন্দনের তেল ব্যবহার করেন। মনে করা হয়, চন্দনের সুবাস স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়।
 
৩। সংক্রমণ: বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ কমাতে সাহায্য করতে পারে চন্দন। তাই পুরুষরা দাড়ি কামানোর পর আফটার শেভ লোশন হিসাবে এই চন্দনের তেল ব্যবহার করতে পারেন।
 
৪। বলিরেখা: চন্দন অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। মুখের বলিরেখা ও চোখের তলার কালো দাগ কমাতে চন্দন কার্যকরী ভূমিকা রাখে। বয়স ধরে রাখতে বা চোখের তলার কালো দাগ দূর করতে চন্দনের সঙ্গে গোলাপজল মিশিয়ে ৫-৭ মিনিট মেখে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 
৫। ত্বকের উজ্জ্বলতা: কালচে দাগ দূর করার জন্য চন্দনের সঙ্গে দুধ, গোলাপজল ও লেবুর রস মিশিয়েও ব্যবহার করতে পারেন। তবে ত্বক খুব স্পর্শকাতর হলে, লেবুর রস ব্যবহার না করাই ভালো।
 
চন্দনকাঠ দামি জিনিস, তাই বাজারে ভেজাল চন্দন কাঠের কমতি নেই। নিয়মিত ব্যবহারের জন্য খাঁটি চন্দন কিনতে কেনার আগে সুগন্ধ ও বর্ণ দেখে কিনুন। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit