শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :  খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। কিন্তু ওজন বাড়ার আশঙ্কায় অনেকেই নিজেকে নিয়ন্ত্রণে রাখেন। অতিরিক্ত ওজন নানা অসুখের কারণ হতে পারে, এমনটা মাথায় রেখেই অনেক মুখরোচক খাবার থেকেও বিরত থাকেন। তবে ভালো খবর হচ্ছে, কিছু খাবার রয়েছে যেগুলো ইচ্ছেমতো খেলেও শরীর মোটা হয় না। বরং এগুলো শরীরের জন্য উপকারী এবং ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

পুষ্টিবিদদের মতে, নিম্নোক্ত খাবারগুলো নিয়মিত খেলে পেটও ভরে, আবার ক্যালরির কারণে বাড়তি ওজন নিয়েও দুশ্চিন্তা করতে হয় না:

শসা:
ওজন কমানোর জন্য অন্যতম শ্রেষ্ঠ খাবার। দিনে যতবার খেতে ইচ্ছা করে খেতে পারেন, ক্যালরি কম ও হাইড্রেশন বাড়ায়।

বেগুন:
অ্যালার্জির সমস্যা না থাকলে কম তেলে ভাজা বা ভর্তা করে বেগুন খেতে পারেন। প্রতিটি বেগুনে মাত্র ২৪ ক্যালরি থাকে।

কমলা:
আঁশ ও ভিটামিন-সি সমৃদ্ধ কমলা ত্বক, চুল এবং হজমের জন্য উপকারী। ওজন বাড়ায় না। 

তরমুজ:
জলসমৃদ্ধ তরমুজ সারা দিন ধরেই খাওয়া যায়। বড় এক পিস তরমুজে ক্যালরি মাত্র ৬০-৭০।

খই/পপকর্ন:
মাখন ও চিনি ছাড়া, হালকা লবণ দিয়ে ভাজা খই বা পপকর্ন ক্যালরিতে কম। প্রতি কাপ পপকর্নে মাত্র ৩১ ক্যালরি থাকে।

বিটরুট:
সিদ্ধ বা সালাদ হিসেবে খাওয়া যায়। শরীরের জন্য উপকারী, ওজন বাড়ায় না।

ডিম:
সিদ্ধ ডিম খাওয়া যায় দিনভর। ভাজা ডিমের তুলনায় স্বাস্থ্যসম্মত ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

আপেল:
প্রতিটি আপেলে ক্যালরি মাত্র ৫০। সকালের নাশতা কিংবা বিকেলের ক্ষুধায় আদর্শ।

লেটুসপাতা:
সালাদে কিংবা স্যান্ডউইচে ব্যবহৃত এই পাতায় ক্যালরি মাত্র ৩। ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর।

স্ট্রবেরি:
হজম প্রক্রিয়া ও কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভালো রাখতে কার্যকর এই ফল। কম ক্যালরিতে পুষ্টিগুণে ভরপুর।

এই খাবারগুলোকে প্রতিদিনের রুটিনে রাখলে ওজন বাড়ার ভয় ছাড়াই সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার খেতে পারবেন।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৫,/সকাল ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit