মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

চেনা গলি থেকে বেরিয়ে ভিন্ন পথে আফরান নিশো!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : যেটা কেউ ভাবেনি, সেটাই করে দেখালেন আফরান নিশো। অভিনয়ে তিনি কী করতে পারেন, সেই ক্ষমতার কথা জানা দর্শকদের।ন্তু এবার সেই চেনা গলি থেকে বের হয়ে একদম ভিন্ন পথে হাঁটলেন অভিনেতা। এবার গেয়ে ফেললেন গান। তাও আবার সিনেমায়! ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘দাগি’ সিনেমার শিরোনাম সংগীতে (টাইটেল ট্র্যাক) কণ্ঠ দিয়েছেন আফরান নিশো।

বুধবার (২৬ মার্চ) রাতে গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।

গানটিতে আফরান নিশোর কণ্ঠ দেওয়ার পরিকল্পনাটা হঠাৎ করেই। নিশো জানতেন না কিছুই। অভিনেতার মতে, এটা তার জন্য একরকম সারপ্রাইজই ছিল। ‘প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইল কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে এক সময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?’ বলেন আফরান নিশো।

গানটির কথা সাজানো হয়েছে একজন দাগির দৃষ্টিকোন থেকে। তাই সংশ্লিষ্টরা চেয়েছেন ‘দাগি’ সিনেমার দাগি যিনি, তার কণ্ঠেই গানটি সবচেয়ে বেশি মানায়। নিশো বলেন, ‘গানটিতে কণ্ঠ দেওয়ার যে কারণগুলো আমার বেশ যৌক্তিক মনে হয়েছে বলেই আমি কণ্ঠ দিতে রাজি হয়েছি। আরও কিছু সংযোজন-বিয়োজনের পর গানটিতে ভয়েস দেই। ’

অনেক বছর আগে নাটকের জন্য কিছু লাইন গেয়েছিলেন আফরান নিশো। সেই গানের সুরকার ও গীতিকারও ছিলেন তিনি। সংগীত নিয়ে তার জানাশোনা যে কিছু আছে, তা বোঝাই যায়। তাই অনেকদিন পর গান গাইলেও বেগ পেতে হয়নি নিশোর। শ্রোতা-দর্শকরা গানটিতে নতুন কিছু পাবেন এবং ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই অভিনেতা।

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সেন্সর সার্টিফিকেট। অর্থাৎ সব বয়সীরাই দেখতে পারবেন ‘দাগি’ সিনেমা। এরইমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার টিজার, রোমান্টিক গান, অফিশিয়াল পোস্টার।  

সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে ‘দাগি’ সিনেমার শুটিং। সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit