রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

আর্নিকের নতুন গান চল করিনা টিকটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর আসছে অনন্য কন্ঠের অধিকারী এ সময়ের শিল্পী আর্নিক-এর নতুন গান। আদিব কবিরের সুরে, কাশতান হাবিবের কথায়, ধ্রুব মিউজিক স্টেশনের ব‍্যানারে প্রকাশিত হচ্ছে ‘করিনা টিকটক’ শিরোনামের গানটি।

গানটিতে আরও আছেন এ সময়ের আলোচিত র‍্যাপার রিজান। গানটি প্রকাশিত হচ্ছে মিউজিক ভিডিওসহ। টিকটকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে পপ ধাঁচের এ গানটির চিত্রায়নে মডেল হয়েছে বর্তমানে টিকটকের সুপারস্টার আনফি সিনহা। ভিডিওটি নির্মাণ করেছেন সোহেল রাজ। এ গানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জুয়েল মোর্শেদ। গানটি নিয়ে শিল্পীরা সবাই বেশ আশাবাদী।  

২৮ মার্চ গানটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। সেই সাথে টিকটক, স্পটিফাই, ইউটিউব মিউজিক, অ্যাপেল মিউজিকসহ আরও ১৫০ টিরও বেশি অনলাইন স্ট্রিমিং সাইটে পাওয়া যাবে গানটি। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে মানুষ গানটি উপভোগ করতে পারবে। বর্তমান সময়ে পৃথিবীব‍্যাপী টিকটকের জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। সেই ভাবনা থেকেই গানটি তৈরী করা এবং সবার আশা ২০২৫ এর সফল একটা গান হবে ‘করিনা টিকটক’।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit