মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পাকিস্তানে কাজ করতে চান সালমান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানি শিল্পীদের বছর খানেক ধরেই নিষিদ্ধ করে রেখেছে সিনে সংগঠন। তবে সুপ্রিম কোর্টের রায়ে শাপমোচন ঘটলেও তার পর আর সেভাবে কোনও পাক শিল্পীকে এদেশের সিনেজগতে কাজ করতে দেখা যায়নি।

এবার পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইছেন সালমান খান। বুধবার (২৬ মার্চ) ঈদে আসন্ন সিনেমা ‘সিকান্দার’র প্রচারে গিয়ে বলিউড সুপারস্টার জানালেন, সরকার ছাড়পত্র দিলেই একসঙ্গে কাজ হবে।

‘উরি’ হামলার পর থেকেই পাকিস্তানের শিল্পীরা ভারতে নিষিদ্ধ। বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউড বা ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা আরও কড়া হয়েছে। সিনে সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ ভারতে নিষিদ্ধ।

এবার সালমান খান জানালেন তিনি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চান। তবে শর্ত একটাই! যদি কেন্দ্রীয় সরকার অনুমতি দেয় তবেই। ভবিষ্যতে আপনি কি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চান? ‘সিকান্দার’র প্রচারে সাংবাদিকরা প্রশ্ন ছুড়েছিলেন ভাইজানকে। তার উত্তরে অভিনেতা বলেন, আগে দেশের সরকারের পক্ষ থেকে ছাড়পত্র পাওয়া যাক। পাক শিল্পীদের ভারতের আসার ভিসা দিক সরকার। আমি তো ওদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ওরাও শিল্পী, সন্ত্রাসবাদী নন। তাই সরকার ছাড়পত্র দিলেই পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই।

আসছে ৩০ মার্চ সিনেমা হলে দেখা যাবে ‘সিকান্দার’। এটি নির্মাণ করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও এআর মুরুগাদোস। এতে সালমানের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। বিশেষ চরিত্রে দেখা যাবে কাজল আগরওয়ালকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। জানা গেছে, এই সিনেমার ভিলেন তিনিই। অন্যান্য ভূমিকায় রয়েছেন সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit