মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

নওগাঁয় পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, প্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৭৪ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পুলিশ সুপারের (এসপি) বডিগার্ড পরিচয় দিয়ে চাঁদা দাবি করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এরপর আজ বৃহস্পতিবার সকালে একটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাগর ওরফে রিমন (২৬)। তিনি মান্দা উপজেলার বাংড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে। সাগরের বিরুদ্ধে প্রতারণা, মাদক ও চাঁদাবাজির অভিযোগে আগের ছয়টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।   বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোওয়ার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

পুলিশ সুপার  মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, পুলিশের কাছে তথ্য ছিল একজন প্রতারক পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি করছে। সর্বশেষ গত ২০ মার্চ নওগাঁ জেলার পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় দিয়ে ইফতারির জন্য নওগাঁ জেলা ধান চালের আড়ৎদার সমিতির সচিব শহিদুল ইসলামের কাছে থেকে দুইবারে ৭ হাজার ১৪০ টাকা বিকাশের মাধ্যমে চাঁদা নেয়। এ ঘটনা জানার পর পুলিশের একাধিক টিম এই প্রতারককে ধরার জন্য চেষ্টা করছিল।

ওই বিকাশ অ্যাকাউন্টের সূত্রে ধরে গতকাল বুধবার দিবাগত রাতে মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে সাগর ওরফে রিমন নামের ওই প্রতারককে আটক করা হয়। আজ সকালে নওগাঁ সদর থানায় তাঁর বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার সাগরের সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা জানার জন্য আদালতে তাঁর বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। 
তিনি আরও বলেন, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে চারটি, ও মাদকের দুটি মামলা রয়েছে। পুলিশ ছাড়াও বিভিন্ন সময় সে নিজেকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ইটভাটা ও ভোক্তা অধিকারের কর্মকর্তা পরিচয়ে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেছে।

নওগাঁবাসীর উদ্দেশে পুলিশ সুপার বলেন, পুলিশ পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুলিশ পরিচয় দিয়ে কেউ টাকা দাবি করলে তাকে আটক করে পুলিশে সংবাদ দেবেন। কোনোভাবেই ধোঁকাবাজদের দ্বারা চাঁদাবাজির শিকার হবেন না। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit