শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

রাঙামাটির বরকলে অনুপ্রবেশের অপরাধে ২ ভারতীয় নাগরিক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৭৬ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বরকলের ছোটহরিণা বাজার এলাকা থেকে অনুপ্রবেশের অপরাধে দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার মধ্যরাতে এ রির্পোট লেখার সময় বরকল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু, এই তথ্য নিশ্চিত করেছেন। আটক দুজন হলেন—জ্ঞান রঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)। তাদেরকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।বুধবার দুপুরে বরকলের ছোটহরিণা ব্যাটালিয়নের হাবিলদার ভবেশ কুমার সুশীলের নেতৃত্বে একটি টহল দল তাদের আটক করে।

 
পুলিশ ও বিজিবি জানিয়েছে, তারা দুজন সন্দেজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা উভয়ই ভারতীয় নাগরিক। তাদের কাছে ৭২ হাজার ৭০০ টাকা এবং ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।তারা ছোটহরিণা বাজারে ভারতীয় পণ্য বিক্রি করে বিভিন্ন মালপত্র কিনে ভারতে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন।  এ বাপারে অবৈধ অনুপ্রবেশের দায়ে বরকল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বরকল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৫,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit