মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

মাদককারবারিকে আটকের পর ছেড়ে দেবার প্রতিবাদে সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : পর ছেড়ে দেবার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ ও মানববন্ধন পালিত হয়।

খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

উল্লেখ্য, সোতাশী এলাকার চিহ্নিত মাদক কারবারি ইসলাম কাজীকে সোমবার রাতে ইয়াবাসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকের পর ওই রাতেই ছাড়া পেয়ে গ্রামবাসীর উপর হামলা চালায় মাদক কারবারিরা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৫,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit