মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আমার বয়স নিয়ে নায়িকার সমস্যা না হলে আপনার কেন সমস্যা: সালমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : লরেন্স বিষ্ণোইয়ের হত্যার হুমকি সত্ত্বেও বহু চড়াই-উতরাইয়ে শুটিং শেষে ঈদে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’। বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান সিকান্দার সিনেমার শুটিং চলাকালীন বিষ্ণোই গংদের হত্যার হুমকি পান। তা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে শুটিং করেন ভাইজান। এ নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

কারণ লরেন্স বিষ্ণোইয়ের খুনের হুমকি সত্ত্বেও কখনো শুটিং বন্ধ রাখেননি সালমান। অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় কাজ করলেন এ দুই তারকা। 

সালমান খানের বয়স যেখানে ৫৯ বছর, সেখানে রাশমিকার বয়স মাত্র ২৮ বছর। ৩১ বছরের এই লম্বা বয়সের ফারাক বহু দর্শককে অস্বস্তিতে ফেলেছে। সিকান্দারের প্রথম ঝলক মুক্তির পর থেকেই নিন্দুকসহ নেটপাড়ার একটি বড় অংশ এ বিষয়টি নিয়ে মন্তব্য শুরু করেছেন। কেউ কেউ তাদের জুটিকে অসম বলেও মন্তব্য করেন। 

সম্প্রতি ‘সিকান্দার’-এর ঝলক মুক্তির অনুষ্ঠানেও বয়সের পার্থক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সালমান খান। যেখানে ভাইজানের জবাব শুনে হাসির রোল পড়ে যায় সামাজিক মাধ্যমে।  মঞ্চে তখন ‘সিকান্দার’-এর পরিচালক ও প্রযোজক থেকে শুরু করে ছবির কলাকুশলীরা দাঁড়িয়ে। তাদের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছেন সালমান। পাশে দাঁড়িয়ে ছিলেন রাশমিকা। 

প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই এক সাংবাদিক সালমানকে তার ও রাশমিকার বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন করে বসেন। জবাবে মজার সুরে ভাইজান বলেন, যখন আমার সঙ্গে এই বয়সের পার্থক্য নিয়ে নায়িকার নিজের কোনো সমস্যা হচ্ছে না, তখন আপনার কেন এত সমস্যা হচ্ছে, বলুন তো? এরপর অভিনেতা বলেন, আর একটা কথা— যখন রাশমিকা বিয়ে করবে, তার সন্তান হবে, সেই মেয়ের বিপরীতেও আমি পর্দায় অভিনয় করব। আমি নিশ্চিত মেয়ের মায়ের অনুমতি পেয়ে যাব। 

সালমানের কথা শেষ হতেই সবাই হাসিতে ফেটে পড়েন। সাংবাদিকও লজ্জায় হাসতে থাকেন। সালমান ও রাশমিকা ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশী ও প্রতীক বাবর। অঞ্জিনী ধাওয়ান (বরুণ ধাওয়ানের ভাগ্নি) রয়েছেন ছবিতে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit