শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার

চৌগাছায় শারীরিক প্রতিবন্ধী রিফাত পেল ক্ষুদে বিজ্ঞানীর উপহার

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩০১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলাম রিফাত (১৪) ক্ষুদে বিজ্ঞানী হিসেবে বিশেষ উপহার পেয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম এ ক্ষুদে বিজ্ঞানীকে এ বিশেষ উপহারদেন। রিফাত জন্মগত ভাবেই একজন শারিরীক প্রতিন্ধী। প্রতিবন্ধীকতা তাকে থামিয়ে রাখতে পারেনি। সে এ বছর চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বসবে।

সে চৌগাছা ব্র্যাকপাড়ার আবুল খায়েরের ছেলে। অদম্য ইচ্ছা শক্তি তাকে ক্ষুদে বিজ্ঞানী হিসেবে পরিচিতি করে দিয়েছে। সে ইতি মধ্যে স্মার্টগাড়ী, স্মার্ট মোবাইল ফোন, স্মার্টগিটার আবিস্কার করে আলোচনায় উঠে এসেছে। ঈদ উপলক্ষে সে এবার প্লাস্টিকের পরিত্যক্ত বোতল দিয়ে ভাসমান রিসোর্ট তৈরি করে সাড়া ফেলেছে। যা ঈদুল ফিতর উপলক্ষে কপোতাক্ষ নদ নারায়নপুর ব্রীজ এলাকায় প্রদর্শন করা হবে।

এ কাজের বিনিময়ে উপজেলার নির্বাহী অফিসার তাকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এ উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সুভাস চন্দ্র চক্রবর্তী, উপজেলা আনসার অফিসার শাহাদৎ হোসেন ও সুধিজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার উপহার পাওয়ায় রিফাদ বিজয় খুশি। সে তার অনুভুতি ব্যাক্ত করে বলে আমি আমার পিতার সংসারের বোঝা না হয়ে দেশের সম্পদ হতে চাই। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, সে শারিরীক প্রতিবন্ধী হওয়া শর্তেও থেমে না থেকে তার অদম্য ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে এগিয়ে চলেছে। সে জন্য তাকে উৎসহ দেওয়ার জন্যই এ উপহার।

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit