মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

জনপ্রিয় কে-পপ ব্যান্ড নিউজিন্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কেপপ ব্যান্ড নিউজিন্সকে স্বাধীনভাবে সংগীত বা বাণিজ্যিক কার্যক্রম চালাতে নিষেধাজ্ঞা দিল দেশটির একটি আদালত। অ্যাডর লেবেলের (সঙ্গীত কোম্পানি) সঙ্গে  দীর্ঘদিন ধরে চলা বিরোধের পর আদালত এই রায় দেয়। শুক্রবার সিউল সেন্ট্রাল জেলা আদালত রায়ে জানিয়েছে, ব্যান্ডের নিজেদের নাম পরিবর্তন এবং অ্যাডর লেবেল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা লেবেলের সুনামের ওপর ‘গুরুতর ক্ষতি’ করতে পারে।

পাঁচ সদস্যের নিউজিন্স-এর দলটি সম্প্রতি নিজেদের নাম এনজেড হিসেবে পুনঃব্র্যান্ডিংয়ের ঘোষণা দিয়েছে এবং অ্যাডরের সঙ্গে তাদের চুক্তিকে বাতিল ঘোষণা করেছে। ব্যান্ডের সদস্যরা অভিযোগ করেছেন, অ্যাডর তাদের সঙ্গে ‘প্রতারণা’, ‘ইচ্ছাকৃত ভুল বোঝাবুঝি’ এবং কর্মক্ষেত্রে হয়রানির মতো আচরণ করেছে।

অন্যদিকে অ্যাডর এই অভিযোগগুলো অস্বীকার করেছে এবং বলেছে, নিউজিন্স এখনো তাদের সঙ্গে চুক্তিবদ্ধ। এ কারণে ব্যান্ডের সদস্যরা প্রতিষ্ঠানটির অনুমতি ছাড়া কোনো বিনোদনমূলক কার্যক্রম চালাতে পারবে না। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit