শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা

আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : আপাতত দেশে ফেরার সম্ভাবনা নেই বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যানর তারেক রহমানের। নির্বাচনের আগে বা নির্বাচনি তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তি‌নি। তবে রোজার পরই‌ দেশে ফিরতে চান খালেদা জিয়া।

লন্ডনে তারেক রহমানের ঘ‌নিষ্ঠ একা‌ধিক বিশ্বস্ত সূত্রে এই তথ্য জানা গেছে।

তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তার বড় বোন শাহীনা জামান বিন্দুর উত্তরাধীকার সূত্রে বারিধারা ডিওএইচএসে এক‌টি বাড়ি আছে। বাড়িটি তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের সূত্রে পাওয়া। মাত্র ৪৯ বছর বয়সে ১৯৮৪ সালে ঢাকায় মারা যান তিনি। বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। তারেক রহমান সস্ত্রীক ঢাকায় গিয়ে এই বাড়িতেই উঠতে চান। সেই লক্ষ্যে বাড়িটিতে বড় ধরনের সংস্কার কাজ চলছে। বাড়ির কিচেন, বাথরুমসহ অনেক অংশ ভেঙে আধু‌নিক ডিজাইনে কাজ করানো হচ্ছে।

খালেদা জিয়া ও তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন এ প্রশ্নের জবাবে যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এম এ মালেক শুক্রবার (২১ মার্চ) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডাম নিজে চিকিৎসা বা প‌রিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়েও দেশের মা‌টিতে দ্রুত ফিরে যেতে আগ্রহী। তি‌নি ঈদের পরই দেশে ফিরে যেতে চান।’

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি ব‌লেন, ‘নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন তারেক রহমান। ঢাকায় বাসাসহ সব প্রস্তু‌তি চলছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব‌্য করেছেন খালেদা জিয়ার চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তারেক রহমানের দে‌শে ফেরার বিষয়ে সাংবা‌দিক‌দের তিনি ব‌লেন, ‘এটি এখন সম‌য়ের ব‌্যাপার মাত্র।’

ডা. জা‌হিদ খালেদা জিয়ার দেশে ফেরার ব‌্যাপারে বলেন, ‘খুব শিগ‌গিরই চি‌কিৎস‌কের পরাম‌র্শ মতো দেশে ফিরে যাবেন খালেদা জিয়া।’

গতকাল বৃহস্প‌তিবার (২০ মার্চ) সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন।

কিউএনবি/অনিমা/২১ মার্চ ২০২৫,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit