শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

শার্শায় ৪২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৩১ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় পুলিশ অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিলসহ বিল্লাল হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ১৮ মার্চ সোমবার সকালে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা উত্তর পাড়া গ্রামের মৃত নাজিমউদ্দীন এর ছেলে।

শার্শা থানার অফসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান,গোপন সংবাদে জানতে পারি মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। এমন সংবাদে থানার এ্স আই হযরত আলী ও এ এস আই মোজাফফার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে শার্শার পান্তাপাড়ার জেলেপাড়া টু মান্দারতলা সড়কের বটতলা পাকা রাস্তার উপর হতে ৪২ বোতল ফেন্সিডিলসহ বিল্লাল হোসেনকে আটক করা হয়। যার বর্তমান বাজার মুল্য এক লক্ষ ছাব্বিস হাজার টাকা।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনের নামে মাদক আইনে মামলা হয়েছে। যার মামলা নং ১৪, তাং ১৮/০৩/২৫। মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit