রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু

আসিফ নজরুলের পদত্যাগের খবর প্রচার, যা জানা গেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯০০ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, উপদেষ্টা আসিফ নজরুল পদত্যাগ করেছেন। তবে তাঁর পদত্যাগের দাবিটি সঠিক নয়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিটি সঠিক নয় বরং, কোনোরকমের নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের ডোমেইনে তৈরি একটি ভূঁইফোড় সাইটে প্রকাশিত একটি ভুয়া প্রতিবেদনের সূত্র ধরে আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে পোস্টের মন্তব্য সেকশনে পোস্টকারীকে স্বাধীন নিউজ২৪৭ নামের একটি সাইটে প্রকাশিত একটি কথিত প্রতিবেদনকে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করতে দেখা যায়। গত ১৬ মার্চে স্বাধীন নিউজ২৪৭ নামক একটি সাইটে ‘ব্রেকিং নিউজ: আইন উপদেষ্টা আসিফ নজরুল পদত্যাগ, সন্ধ্যায় সংবাদ সম্মেলনের ঘোষণা’- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

কথিত উক্ত প্রতিবেদনে বলা হয়, “সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আকস্মিকভাবে তার পদ থেকে পদত্যাগ করেছেন। আজ দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন এবং জানিয়েছেন যে আজ সন্ধ্যা ৭টায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের কারণ ব্যাখ্যা করবেন। হঠাৎ এই পদত্যাগ কেন? সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক বিচার বিভাগ ও মানবাধিকার ইস্যুতে সরকারের কিছু নীতির সঙ্গে দ্বিমত থাকায় তিনি কিছুদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন।”

তবে, ১৬ মার্চ আসিফ নজরুলকে কোনো সংবাদ সম্মেলনে পদত্যাগ করতে দেখা যায়নি এবং নিকট ভবিষ্যতেও পদত্যাগ করার বিষয়ে কোনো মন্তব্য আসিফ নজরুলকে করতে দেখা যায়নি।

এছাড়া উক্ত স্বাধীন নিউজ২৪৭ ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ওয়েবসাইটটি ব্লগস্পটের ডোমেইনে একটি ব্লগিং ওয়েবসাইট।

সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল পদত্যাগ করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৫,/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit