মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

‘ওই কিরে, মধু মধু’তে ঘা ভাসালেন মেহজাবীন-আদনানও

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরমুজ ব্যবসায়ীর ‘ওই কিরে, ওই কিরে, মধু মধু’ ডায়লগটি ভাইরাল হয়েছে। নেটিজেনদের মধ্যে এই ডায়লগটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এবার এই মজার স্রোতে গা ভাসালেন শোবিজ তারকারাও। সদ্য বিবাহিত তারকা দম্পতি আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরীও যোগ দিলেন ‘ওই কিরে ওই কিরে’ উন্মাদনায়!

সম্প্রতি জমকালো আয়োজনে দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিয়েছেন পরিচালক আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের অনুষ্ঠানে তাদের ভালোবাসামাখা নানা মুহূর্তের ঝলক দেখা গেছে। সেই বিশেষ মুহূর্তের একটি ভিডিও এবার শেয়ার করেছেন আদনান, যা দেখে নেটিজেনরা হাসি থামাতে পারছেন না।

ভিডিওতে দেখা যায়, বিয়ের পোশাকে থাকা মেহজাবীনের মাথা থেকে ঘোমটা সরিয়ে নিচ্ছেন আদনান। দুজনের চোখে-মুখে আনন্দ আর উচ্ছ্বাস। আদনান আদর করে মেহজাবীনের কপালে চুমু এঁকে দেন। উপস্থিত অতিথিরাও এই দৃশ্য দেখে আপ্লুত হন।

আর এই সুন্দর মুহূর্তের ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ীর বচন— ‘আল্লাহ তুমি ইজ্জত রাইখো, ওই কিরে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই কিরে।’ভিডিওটির ক্যাপশনে দুবার ‘মাশাআল্লাহ’ লিখেছেন আদনান। আর কমেন্ট সেকশনে মজা করে মেহজাবীন লিখেছেন, ‘এইসব কি রে!’

এই ভাইরাল ব্যবসায়ীর সংলাপ নিয়ে আদনান-মেহজাবীনের এমন মজার পরিবেশ দেখে হাসিতে ফেটে পড়েছেন তাদের ভক্তরাও! অনেকে ভক্ত মজা করতেও ছাড়ছেন না। একজন মজা করে আদনানকে উদ্দেশ্য করে লিখেছে, ‘ভাই জিতছেন।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit