মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

আদাবরের আলোচিত কিশোরগ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি রাজধানীর আদাবরে এক কিশোরকে প্রকাশ্যে সাধারণ লোকজনকে সামুরাই চাপাতি দিয়ে কোপাতে এবং ভয়ভীতি দেখাতে দেখা যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই কিশোরসহ টুন্ডা বাবুর ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (১৫ মার্চ) দিবাগত মধ্যরাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতার হওয়া কিশোর ছেলেটি ‘টুন্ডা বাবু’ গ্রুপের ছত্রছায়ায় এসব সন্ত্রাসী কার্যক্রম করতো। টুন্ডা বাবু ও তার ভাই স্বপন উঠতি বয়সি কিশোর ছেলেদের এভাবে প্রশিক্ষণ দিতো। এছাড়াও সামাজিক মাধ্যমে তাদেরকে ভাইরাল করে এরকম সন্ত্রাসী কার্যক্রমে প্রলুব্ধ করতো গ্রুপটি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মোহাম্মদপুর সেনাবাহিনী এই টুন্ডা বাবু গ্রুপের সদস্যদের অবস্থান নির্ণয় করে। পরে এদিন রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই কিশোরগ্যাং সদস্যদের অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৫২০ পিস বিক্রয়ের জন্য প্রস্তুতকৃত রেডিমেড গাঁজা স্টিক, তিনটি বড় সামুরাই, একটি চাপাতি এবং ছোট-বড় আরও ছয়টি ছুরি পাওয়া যায়।

উল্লেখ্য, আলোচিত টুন্ডা বাবু কিছুদিন আগে র‍্যাবের কাছে গ্রেফতার হয়। তার অবর্তমানে তার ছোট ভাই স্বপন উক্ত গ্যাংকে নেতৃত্ব দিয়ে আসছিল।

এই অভিযানের মাধ্যমে টুন্ডা বাবু গ্রুপের বাকি চার সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারের পর তাদেরকে আইনি প্রক্রিয়া অনুযায়ী আদাবর থানায় হস্তান্তর করা হয়।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit