সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

১৩২ বলে ০ রানে অপরাজিত, তবু তিনিই ম্যাচের নায়ক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : চার-ছক্কার বৃষ্টি, ব্যাটারদের ঝোড়ো ব্যাটিং—টি-টোয়েন্টির এই যুগে এমন ইনিংসের কথা শুনলে অনেকেই হয়তো ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরার পরামর্শ দেবেন। কিন্তু ক্রিকেট যে শুধু রান করার খেলা নয়, কখনো কখনো উইকেট আঁকড়ে পড়ে থাকাটাও যে বড় কৃতিত্ব, সেটিই যেন মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ব্যাটার ম্যাক্স ফিল্ড।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে সম্প্রতি দ্বিতীয় গ্রেডের জেলা ক্রিকেটে ২ দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বস। ম্যাচের শেষ দিকে দলের বিপদ সামাল দিতে ক্রিজে অবিচল থাকার দায়িত্ব নেন ইস্টার্নের ওপেনার ফিল্ড। প্রতিপক্ষের বোলারদের লক্ষ্য ছিল উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করা।
আর ফিল্ডের লক্ষ্য? যতক্ষণ সম্ভব উইকেট আগলে রাখা।
সেই লক্ষ্যে কতটা অবিচল ছিলেন ফিল্ড, তা বোঝাতে একটি পরিসংখ্যানই যথেষ্ট—১৩২ বল মোকাবিলা করেও রানসংখ্যা শূন্য! ক্রিকেটে ব্যাট সাধারণ লক্ষ্য যেখানে যত দ্রুত সম্ভব রান তোলা, সেখানে ফিল্ড উল্টো পথে হেঁটেছেন। রান করার চেয়ে উইকেট বাঁচানোই হয়ে উঠেছিল তার কাছে বড় চ্যালেঞ্জ।
ফিল্ডের এই ধৈর্যশীল ব্যাটিংয়ে ম্যাচটি ড্র হয়েছে।
আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৪৫৪ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল নর্দার্ন। এরপর ইস্টার্ন তাদের প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ফিল্ডের দৃঢ়তায় ইস্টার্ন ৪৬ ওভারে ৬৬ রান তোলার পর দুই অধিনায়ক ড্র মেনে নেন। 

ম্যাক্স ফিল্ডের এই মহাকাব্যিক শূন্য রানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তাকে ‘টেস্ট ক্রিকেটের আসল নায়ক’ আখ্যা দেওয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit