সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

চাকা ছাড়াই অবতরণ করল বিমান, আতঙ্কিত যাত্রীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চাকা ছাড়াই বিমানবন্দরে অবতরণ করল পাকিস্তান এয়ারলাইন্সের (পিআইএ) যাত্রিবাহী একটি বিমান। এই ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও তারা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে দাবি করেছে বিমান সংস্থা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লাহোর বিমানবন্দরে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, পিআইএ-র পিকে ৩০৬ বিমানটি করাচি বিমানবন্দর থেকে লাহোরের উদ্দেশে রওনা হয়। কিন্তু লাহোর বিমানবন্দরে নামার পর দেখা যায় বিমানের পিছনের দিকের একটি চাকা নেই। কীভাবে ওই চাকা খুলে গেল, মাঝ আকাশেই কি খুলে গিয়েছে, না কি করাচি থেকে ওড়ার মুহূর্তে চাকা খুলে গিয়েছিল, তা অবশ্য স্পষ্ট নয় বলে জানিয়েছে পিআইও। তবে এই ঘটনার পূর্ণ তদন্ত হবে বলে দাবি বিমান সংস্থার।

বিষয়টি নিয়ে যখন হুলস্থুল হচ্ছে, যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, পিআইএ-র এক কর্মকর্তা দাবি করেন, করাচি বিমানবন্দরে চাকার অংশ পাওয়া গেছে। তবে সেটি পিকে ৩০৬ বিমানের কি না, তা স্পষ্ট নয়। তবে বিমান সংস্থাটি মনে করছে, যে চাকাটি খুলে পড়ে গেছে, সেটির অবস্থা খুব একটা ভাল ছিল না। পাশাপাশি এটাও দাবি করা হয়েছে, চাকা খুলে গেলেও নিরাপদে নামানো হয়েছে বিমানটিকে। বিমানের চাকার পরিস্থিতি যে কী খারাপ, সেটি কীভাবে নজর এড়িয়ে গেল, কার গাফিলতিতে এই ধরনের ঘটনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পিআইএ সূত্রের খবর। সূত্র: ডন নিউজআরব নিউজগালফ নিউজ

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৫,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit