বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প, আলোচনায় ইরান ও নির্বাচন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে প্রাইম টাইমে বিশেষ ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ইরান পরিস্থিতি, নির্বাচনের নিরাপত্তা এবং তার অগ্রাধিকার পাওয়া আরও কয়েকটি বিষয় তুলে ধরতে পারেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে প্রেসিডেন্টের এক জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন, ভাষণটি হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর সমন্বয়ে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, বৃহস্পতিবার পূর্ব উপকূলীয় সময় রাত ৯টায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে হোয়াইট হাউসের কোন স্থান থেকে ভাষণ দেবেন এবং নির্দিষ্ট কী বিষয়ে কথা বলবেন, তা এখনো জানানো হয়নি।

উপদেষ্টা জানান, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে ট্রাম্প কথা বলতে চান। পাশাপাশি ভোটারদের কঠোর পরিচয়পত্র যাচাইসংক্রান্ত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়েও বক্তব্য দিতে পারেন। বর্তমানে বিলটি কংগ্রেসে আটকে রয়েছে।

এ ছাড়া ২০২০ সালের নির্বাচন নিয়ে তার প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তাদের পর্যালোচনার ফলাফলও তুলে ধরতে পারেন ট্রাম্প। উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনের ফল তিনি কখনোই মেনে নেননি।

তবে জর্জিয়ার ২০২০ সালের সিনেট নির্বাচন নিয়ে ভাষণে কোনো ঘোষণা আসছে কীনা, এমন গুঞ্জন নাকচ করেছেন ট্রাম্পের উপদেষ্টা।

তার ভাষ্য, ভবিষ্যতে প্রেসিডেন্ট আরও নিয়মিত এ ধরনের প্রাইম টাইম ভাষণ দিতে চান, যাতে জনগণের কাছে গুরুত্বপূর্ণ বার্তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়।

সূত্র: অ্যাক্সিওস

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৬,/সকাল ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit