মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি আরব আমিরাতের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজের জলসীমার সার্বভৌমত্ব রক্ষা ও আকাশসীমায় ইরানি ড্রোন অনুপ্রবেশের ঘটনায় ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

দেশটির জলসীমার ওপর প্রতিহত হওয়া একটি ইরানি ড্রোন হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনার পারদ চড়ছে।

এক সরকারি বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ড্রোন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এটিকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে উল্লেখ করেছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের ওপর সংঘটিত যেকোনও বৈরী আচরণের ‘সম্পূর্ণ ও বৈধ জবাব দেওয়ার অধিকার’ আমিরাত সরকার সংরক্ষণ করে।

সম্প্রতি দক্ষিণ ইরানের লারাক দ্বীপে মার্কিন সামরিক অভিযানের জবাবে ইরান কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেয়। এরপরই ইরান দাবি করে, তারা জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তু এবং সংযুক্ত আরব আমিরাতের ‘আল মেনহাদ’ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

ইরান বিমানঘাঁটিতে সফল হামলার দাবি করলেও, আবুধাবি সেই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা জানায়, তাদের কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জলসীমার ওপরই লক্ষ্যভ্রষ্ট ড্রোনের হামলা নস্যাৎ করেছে।

ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমেরিকা ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক দ্বন্দ্ব এখন উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা ও বাণিজ্য রুটের ওপর চরম প্রভাব ফেলতে শুরু করেছে। ড্রোন প্রতিহতের ঘটনা এবং আবুধাবির পাল্টা জবাব দেওয়ার কড়া বার্তায় আরব উপসাগরে বড় ধরনের নতুন সংঘাতের চরম আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit