রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

পবিপ্রবি ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে জাহিদুল ইসলাম রাতুলকে সভাপতি ও সোহেল রানা জনিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভাপতির দায়িত্ব পাওয়া জাহিদুল ইসলাম রাতুল ২০১১-১২ সেশনের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি ২০১৭-১৮ সেশনের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী।

এ ব্যাপারে জাহিদুল ইসলাম রাতুল বলেন, “কেন্দ্রীয় নেতাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তারা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক কাজে ভূমিকা রাখার চেষ্টা করবো।

সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া সোহেল রানা জনি বলেন, জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য সর্বদা চেষ্টা করবো এবং ক্যাম্পাসে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য সকলের সাথে মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ।

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৫,/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit