রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতে অভিযান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৬৯ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলার মেসার্স মেসকো ও মেসার্স এস কে বি নামক দুইটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদণ্ড আরোপ করে তা আদায় এবং স্কাভেটর দিয়ে ইট ভাটা দু’টির চুল্লি ভেঙে ধ্বংস করা হয়েছে।
হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নওগাঁ জেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন কর্তৃক অব্যাহত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবারে উপজেলার মেসার্স মেসকো ও মেসার্স এস কে বি নামক দুইটি ইটভাটাকে লাইসেন্স ব্যাতিত ইট ভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয় কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি ইট ভাটায় মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয় এবং স্কাভেটর দিয়ে উভয় ইট ভাটার চুল্লি ভেঙে ধ্বংস করা হয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইট ভাটা দু’টির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ। এছাড়া এই অভিযান ক্রমান্বয়ে জেলার সকল উপজেলায় পরিচালিত হবে বলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit