রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

দৌলতপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৬৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে ডুবে হামিম নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের বিন্দিপাড়া গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। মৃত শিশু হামিম একই এলাকার হাচানুর রহমানের ছেলে।এলাকাবাসী ও হামিমের বাবা হাচানুর রহমান বলেন, আমি বাড়িতে ছিলাম না এবং আমার স্ত্রীও সাংসারিক কাজে ব্যস্ত ছিল।

এসময় আমার ১৪ মাসের শিশু সন্তান হামিম হামাগাড়ি দিয়ে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায় এবং প্রতিবেশী মো. দুলাল এর পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু হামিমকে মৃত ঘোষণা করেন।এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, হামিম নামে ১৪ মাসের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে।এলাকাবাসী ও চিকিৎসকের সাথে কথা বলে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit