রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে গাজীপুর নগরের তেলিপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১৪ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে ওই কারখানার শ্রমিকেরা রাস্তা অবরোধ করেন।

জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ঈদের বোনাস দিয়েছে বেতনের ২৫%। তবে শ্রমিকেরা ৫০% বোনাস দাবি করে আসছেন। ঈদ বোনাস বৃদ্ধিসহ ওভার টাইম, মাতৃত্বকালীন বিল, টিফিন বিল, বাৎসরিক ছুটিসহ ১৪ দফা দাবিতে শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ শুরু করেছেন।

গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, “শ্রমিকদের সময়মতো বেতন দেওয়া হয়েছে। সরকার–নির্ধারিত হিসাবে বোনাসও দেওয়া হয়েছে। তারপরও শ্রমিকেরা বেশি বোনাসের দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছেন।”

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit