মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

মাহমুদউল্লাহকে বিশেষ সম্মান জানালো আইসিসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন। বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।’

আইসিসি ইভেন্টে বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার মাহমুদউল্লাহকে সম্মান জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বিশেষ ভিডিও পোস্ট করেছে তারা, যেখানে তার অসাধারণ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে।

ভিডিওতে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার প্রথম বিশ্বকাপ সেঞ্চুরির পর উদযাপনের দৃশ্যগুলো দেখানো হয়েছে। গ্যালারির উদ্দেশ্যে তার উড়ন্ত চুমু ছোড়ার মুহূর্তও এতে স্থান পেয়েছে। আইসিসি ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা মাহমুদউল্লাহর কাছে বিশেষ কিছু।’

মাহমুদউল্লাহর ওয়ানডে ক্যারিয়ারের ৪টি সেঞ্চুরির সবকটিই আইসিসি ইভেন্টে এসেছে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি আসে, যা ছিল বিশ্বকাপে প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটারের সেঞ্চুরি। একই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি সেঞ্চুরি করে তিনি টানা দুই ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েন।

পরবর্তীতে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আরও দুটি সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ। তার এই অসাধারণ অর্জনের জন্য ক্রিকেট বিশ্ব তাকে স্মরণ করবে।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৫,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit